1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দুর্গাপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্র পরিদর্শনে- ইউএনও - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুকসুদপুরে বিএনপির কর্মী সভা মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এর সাথে অনলাইন প্রেসক্লাব এর মতবিনিময় দুর্গাপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্র পরিদর্শনে- ইউএনও কাশিয়ানীতে যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ বহিষ্কার মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় নদীর বুকেই চলছে টোলের নামে ত্রিমুখী চাঁদাবাজি! নওগাঁ -৬ আসনের এম,পির,উদ্যোগে রানী নগরে দুস্হদের মাঝে এাণ স্হ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসুচির উদ্ধোধন মোহনপুরে দিন দিন বাড়ছে করলা চাষ, কৃষকদের আগ্রহ বৃদ্ধি ঠাকুরগাঁওয়ের, পীরগঞ্জে বিজিবি কর্তৃক ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

দুর্গাপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্র পরিদর্শনে- ইউএনও

reporter আলামিন হক বিজয়,দুর্গাপুর,রাজশাহী
calendar প্রকাশিত: ২ জুলাই, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ

রাজশাহী দুর্গাপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন, লাইলা নূর তানজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি)। দেশজুড়ে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। আজ ২ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায় সারা দেশে একযোগে এই পরীক্ষা শুরু হয়। এবার দেশের সাধারণ সব শিক্ষা বোর্ডে অভিন্ন (একই) প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সূচি অনুযায়ী, এইচএসসির লিখিত পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত এবং ১৫ আগস্টের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে, দেশের ইতিহাসে এবারই প্রথমবারের মতো সব পরীক্ষা কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় এনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন; যা গতবারের তুলনায় ২২ হাজার ৭৬৬ জন বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। এছাড়া মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৮৬৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ছাত্রী এবং কারিগরি ও মাদরাসা বোর্ডে ছাত্রের সংখ্যা বেশি। প্রথম দিনে সাধারণ ও কারিগরি বোর্ডে বাংলা এবং মাদরাসা বোর্ডে কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এই পাবলিক পরীক্ষা।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, এবার প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে যদি কোনো কারণে প্রশ্নফাঁসের মতো ঘটনা ঘটে, তাহলে সারা দেশে সেদিনের পরীক্ষা তাৎক্ষণিক স্থগিত করে পরে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে।

এর আগে গতকাল বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, কোনো পরীক্ষা কেন্দ্রে নকল ধরা পড়লে শুধু পরীক্ষার্থী নয়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হতে যাচ্ছে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে লায়লা নূর তানজু বলেন, “এই বছর দুর্গাপুরে ৪ টি পরীক্ষা কেন্দ্রে মোট ১৩০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com