1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দুর্গাপুরে অবৈধ পুকুর খনন কাজে ব্যবহৃত ভেকু,লোভেটসহ আটোক-২ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সঠিক সুযোগ ও ভালোবাসা পেলে অটিজম শিশুরাও অনন্য সম্পদে পরিণত হতে পারে-ইউএনও এক দশকে পেকুয়া হবে দেশের অনুকরণীয় পৌরসভা ঃসমাজসেবক ও শিক্ষক নাঈমুল আবেদীনের ভাবনাও প্রত্যাশা সখীপুরে মালয়েশিয়া প্রবাসী যুবকের দাফন সম্পন্ন মানবসেবায় নিবেদিত প্রাণ পল্লী চিকিৎসক আব্দুল হক — পাকুড়িয়া ইউনিয়নের গর্ব, মানুষের আস্থার প্রতীক ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী নিহত, অভিযুক্ত স্বামী আটক সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র জোড়া অভিযান ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপের বিশাল চালান জব্দ কালুরঘাট সেতু ইতিহাসের সাক্ষী, অবহেলারও প্রতীক ভাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে গৃহবধূর মৃত্যুঃ বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

দুর্গাপুরে অবৈধ পুকুর খনন কাজে ব্যবহৃত ভেকু,লোভেটসহ আটোক-২

reporter আলামিন হক
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ

রাজশাহী দুর্গাপুর উপজেলায় অবৈধ পুকুর খনন কাজে ব্যবহৃত এস্কেভেটর (ভেকু), লোভেট সহ ২ গাড়ির ড্রাইভারকে আটোক করেছেন উপজেলা প্রশাসন।

৬ জুলাই (সোমবার) গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮.৩০ মিনিটে লায়লা নূর তানজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সরেজমিনে জানা যায়, উপজেলার জয়নগর ইউনিয়ন আনুলিয়া গ্রামে চলতি মৌসুমে ২০ একর আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খনন শুরু করে বাগমারা তাহেরপুর পৌরসভার হিসাব রক্ষক এরশাদ ও কামাল (মিস্ত্রী)। স্থানীয় বিএনপির একটি প্রভাবশালী মহলকে হাত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক ভাষ্য, “আমাদের অজান্তেই হঠাৎ রাতের আঁধারে ৩ ফসলি জমিতে পুকুর খনন করেছে স্থানীয় বিএনপি নেতা। বাঁধা দিলে নানা হুমকি ধামকি দেয়। সর্বশেষ একজন কৃষককে ছুরি মেরেছে সপ্তাহ‌ খানেক আগে। আমরা ডিসি স্যারের কাছে লিখিত অভিযোগ করেছি।”

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন জানার পর থেকে একের পর এক অভিযান চালিয়ে এস্কেভেটর নিষ্ক্রিয়, ব্যাটারি জব্দ করে দিয়েছেন নিয়মিত মামলা, করেছেন জরিমানা। তারপরও থামছে না এই চক্র।

তারা আরও বলেন, এরশাদ ছিল আবুল কালাম আজাদ (ভেকু কালাম), সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য, রাজশাহী-৩ এর সহযোগী। আ’লীগ ক্ষমতায় থাকা কালীন কয়েক হাজার একর জমিতে জোর পূর্বক পুকুর খনন করে হাজার হাজার কোটি টাকার মালিক বনেছেন। কালাম বিভিন্ন মামলায় জেলহাজতে বন্দি থাকলেও থেমে নাই তার কার্যক্রম। যা পরিচালিত হচ্ছে এরশাদ ও কামাল মিস্ত্রীর সিন্ডিকেটের মাধ্যমে।

অভিযান প্রসঙ্গে লায়লা নূর তানজু বলেন, “ডিসি স্যারের কঠোর নির্দেশে নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। ড্রাইভারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং এস্কেভেটর,লোভেট মালিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। কৃষি ভূমি রক্ষার্থে ও জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা বাসি ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, “লায়লা নূর তানজু উপজেলায় যোগদানের পর থেকে সকল রাজনৈতিক দলের চাপ উপেক্ষা করে আইনের সু-শাসন প্রতিষ্ঠায় নিষ্ঠা ও সততার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি এখন উপজেলা বাসীর আইডল।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com