1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
তারাগঞ্জে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দেশীয় পশুতেই শতভাগ কোরবানি সম্পন্ন, দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সাতমাথার দইপট্টিতে অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ‘লোক দেখানো অভিযান’ অভিযোগে ক্ষোভ বিরলে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন ইউএনওর নাম ভাঙিয়ে পাহাড় কেটে মাছের প্রজেক্ট খননের অভিযোগ সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন বরগুনায় জমিজমা বিরোধের জের ধরে পুলিশ সদস্যের নামে মামলা কাজিরহাট হিন্দু সম্প্রদায়ের বিষ্ণুপ্রিয়ার গরু চুরি ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়নের রূপ বদলাতে আসছি আমি, আপনাদের সন্তান হিসেবে বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান, চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ

তারাগঞ্জে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

reporter ​মোঃ সামিউল মন্ডল সোহাগ, তারাগঞ্জ (রংপুর) 
calendar প্রকাশিত: ২০ মে, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ

রংপুরের তারাগঞ্জে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা হয়েছে। আজ ১৯ মে (মঙ্গলবার) সকালে তারাগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

​উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ‘জনবান্ধব ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ​মেলা প্রাঙ্গণে আগত নাগরিকদের ই-নামজারি, ভূমি উন্নয়ন কর ও খতিয়ান সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ সরাসরি প্রদান করা হচ্ছে। পাশাপাশি ভূমি সেবার মাধ্যমেও জনগণকে তাৎক্ষণিক সেবা ও তথ্য দেওয়া হচ্ছে।

​ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই মেলা দেশের অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল করবে। এছাড়া আধুনিক, প্রযুক্তিনির্ভর ও হয়রানিমুক্ত ভূমি সেবা সম্পর্কে ‘নিরাপদ ভূমি আমার ঠিকানা’ স্লোগানে মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

​উপজেলা ভূমি অফিস জানিয়েছে, তিন দিনব্যাপী চলমান এই মেলা আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com