1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঢাবি’র নতুন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব জুলাই শহীদ দিবস উপলক্ষে রাঙামাটিতে শোকসভা ও দোয়া মাহফিল ধোপাহাটা বাজারে অনুমোদনহীনভাবে সার মজুদ, ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা যানজটের ভিডিও ধারণে বাধা, সাংবাদিকের মোটরসাইকেলে লাথি দেওয়ার অভিযোগ ট্রাফিক পুলিশের টিএসআইয়ের বিরুদ্ধে ময়মনসিংহে গাড়ি চালকদের দক্ষতা সচেতনতা বৃদ্ধি নিয়ে বিআরটিএ এর প্রশিক্ষণ কমর্শালা গভীর রাতে অভিযানে আদিতমারীতে অনলাইনে জুয়ার অভিযোগে ৫ যুবক গ্রেপ্তার ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাথে প্রতারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন তজুমদ্দিনে ডেঙ্গু মৌসুমেও জলাবদ্ধতা: ময়লা পানিতে সয়লাব উপজেলা চত্বর ও বাজার মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই”এমপি খোকন তালুকদার” বদরখালীতে পুলিশ ফাঁড়ির আশ্বাস, মাদক-অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযানের ঘোষণা

ঢাবি’র নতুন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৩, ৬:১৮ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। আগামী ৪ নভেম্বর থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।

আজ রবিবার (১৫ অক্টোবর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১১ (২) অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এবং ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আগামী ২৬ অক্টোবর বর্তমান ও বিশ্ববিদ্যালয়ের ২৮তম উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামানের দ্বিতীয় মেয়াদে সময় শেষ হবে। তার আগে প্যানেল নির্বাচন হওয়ার কথা থাকলেও প্যানেল নির্বাচন না দিয়ে রাষ্ট্রপতি সরাসরি প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক মাকসুদ কামালকে উপাচার্য হিসেবে মনোনীত করলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সব শর্তে নিয়োগ দেওয়া হয়েছে: উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন; এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক। ২০২০ সালের জুন মাস থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের(শিক্ষা) দায়িত্ব পালন করে আসছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চারবারের নির্বাচিত সভাপতি। বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্বেও ছিলেন।

এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য। দুই মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষের দায়িত্বেও ছিলেন এই শিক্ষক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com