1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ঢাবি উপাচার্যের সঙ্গে কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

ঢাবি উপাচার্যের সঙ্গে কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

reporter খোন্দকার সাফিউল আলী
calendar প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ

২৯ জানয়ারি কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও উপাচার্য ড. জেফ কেশেন আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় রেজিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট মি. হারুন চৌধুরী এবং সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুল্লাহ তাঁর সঙ্গে ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় তাঁরা আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, কৃষি, ব্যবসা, প্রকৌশল, পদার্থবিদ্যা, রসায়ন, সমাজকর্ম, অপরাধবিজ্ঞান ও মনোবিজ্ঞান বিষয়ে আরও যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রেজিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক উপকরণ, তথ্য-উপাত্ত, প্রকাশনা এবং শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।

যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০২৩ সালে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারক অনুযায়ী, দুই বিশ্ববিদ্যালয় গত কয়েক বছর যাবৎ যৌথভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com