1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২৪ শিক্ষার্থীকে চেয়ার’স অ্যাওয়ার্ড প্রদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২৪ শিক্ষার্থীকে চেয়ার’স অ্যাওয়ার্ড প্রদান

reporter খোন্দকার সাফিউল আলী
calendar প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ

২৪ জানুয়ারি ২০২৬ ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভিন্ন পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে ‘চেয়ার’স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। এরমধ্যে ১৩তম ও ১৪তম ব্যাচের বিএসএস (সম্মান) ও মাস্টার্স পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১৭ জনকে এবং পিএমআইআর পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ৭জনকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শনিবার বিভাগীয় মিলনায়তনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফের সভাপতিত্বে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। ফরেন সার্ভিস একাডেমির রেক্টর অ্যাম্বাসেডর মুহাম্মদ আব্দুল মুহিত এবং পিএমআইআর প্রোগ্রামের পরিচালক অধ্যাপক এহসানুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চেয়ার’স অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, খন্দকার তাহমিদ রেজওয়ান, কাওসার উদ্দিন, নূর নাহার সুকন্যা, কাজী আশজাদ হোসেন, রাফিউল করিম, তাহিয়া আফরা জান্নাতি, কাওসার উদ্দিন মাহমুদ, আনিম শাহরিয়ার মৌন, নুসরাত তাসনিম, ফারিয়া ইসলাম, তাবাসসুম এলাহী, সৈয়দা মুবাশ্বির মাহজাবিন নাহিয়ান, ফেরদৌসী জামান, মোজাহিদুর রহমান সুফি, আহমদ শামস কাদির, জাহিদুর রহিম, শেখ মোহাম্মদ হাসিব আজিজ, মোঃ শোয়েব রিফাত ওমি, মোঃ রফিকুর রহমান ও গাজী মোস্তফা ফুয়াদ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com