1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস ধর্ম উপদেষ্টার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস ধর্ম উপদেষ্টার

reporter খোন্দকার সাফিউল আলী
calendar প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৬, ১:০২ অপরাহ্ণ

২৪ জানুয়ারি ২০২৬ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস দিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ মসজিদের উন্নয়নে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে যতটুকু সম্ভব ততটুকু সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের পর মসজিদটির সংস্কার পরবর্তী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ইতোমধ্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন বুক কর্নার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অনুরূপ একটি বুক কর্নার গড়ে তোলার বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের সভায় আলোচনা করার কথা জানান উপদেষ্টা। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে
পবিত্র কুরআন শিক্ষা চালু করার প্রতিশ্রুতি দেন তিনি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর ও ডাকসুর নেতৃবৃন্দের সাথে আলোচনা করে উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান উপদেষ্টা।

এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু)’র তত্ত্বাবধানে ৬৫ বছর পর সংস্কারের মাধ্যমে নতুন রূপ পেয়েছে এ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মসজিদ সংস্কারের উদ্যোগ গ্রহণ করে ডাকসু।

উল্লেখ্য, সংস্কার কাজের মধ্যে ছিলো ১১০ টন এসির সংযোজন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নতুন দুটি অজুখানা স্থাপন, নতুন কার্পেট, দেয়াল রঙ, নারী শিক্ষার্থীদের নামাজের স্থান সম্প্রসারণ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মসজিদে আসা-যাওয়ার জন্য রাম্প স্থাপন প্রভৃতি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি প্রতিষ্ঠান এ সংস্কার কাজে অর্থায়ন করেছে।

মসজিদ সংস্কারের কাজ সমন্বয় করেন ডাকসুর নির্বাচিত সদস্য আনাস ইবনে মুনীর ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com