1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই অটো ফাইন সিস্টেম, থাকছে ১,৪২৭ ক্যামেরার নজরদারি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপগঞ্জে মাদ্রাসা ছাত্র পানিতে ডুবে মৃত্যু, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বন্যার সময় উদ্ধারকাজ খুবই জরুরি: আসাদুল হাবিব দুলু ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর চৌদ্দগ্রামে স্ত্রীকে বিদ্যুৎ শক দিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ৭ দফা’ দাবী বাস্তবায়নে ময়মনসিংহ দলিল লিখক সমিতির পক্ষ থেকে আইনমন্ত্রীকে স্মারকলিপি ‎সিংগাইরে মাদকের দৌরাত্ম্য বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ফুলের সৌরভে নান্দনিক বিরল উপজেলা পরিষদ, মুগ্ধ সেবাগ্রহীতারা ছাতকে পুলিশের বিশেষ অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামিসহ ৭ জন গ্রেপ্তার সীমান্তবর্তী ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ ও সরঞ্জাম ঐতিহাসিক নানকার কৃষক বিদ্রোহ দিবস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই অটো ফাইন সিস্টেম, থাকছে ১,৪২৭ ক্যামেরার নজরদারি

reporter সোহাদ হোসেন প্রান্ত, নারায়নগঞ্জ
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ২:১২ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি বন্ধ, ট্রাফিক আইন বাস্তবায়ন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এ প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম চালুর ফলে মহাসড়কে চাঁদাবাজি বন্ধের পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আরও স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

নতুন এই ব্যবস্থায় নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল এবং উল্টো পথে গাড়ি চালানোসহ বিভিন্ন ধরনের আইন লঙ্ঘন এআই ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে। শনাক্তের পর স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোট ১ হাজার ৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।

কোনো যানবাহন আইন লঙ্ঘন করলে ক্যামেরার মাধ্যমে সেটি শনাক্ত হওয়ার পর নিবন্ধিত মালিকের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে মামলা ও জরিমানার তথ্য পাঠানো হবে। পরবর্তী সময়ে নির্ধারিত মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করা যাবে।

অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হাইওয়ে পুলিশ বলছে, এআইভিত্তিক এই ব্যবস্থা মহাসড়কে ট্রাফিক আইন কার্যকর করা, যান চলাচলে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কার্যক্রমটি সফল করতে যাত্রী, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সহযোগিতা কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com