1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ডিউটির সময় টেবিলে শুয়ে মোবাইল—নাগরপুর পোস্ট অফিসের কর্মকর্তার ছবি ভাইরাল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
১নং রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা ‎সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১২ লাখ টাকা পাবনায় স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা: মূলহোতাসহ গ্রেফতার ৩, মরদেহ গুমের প্রাইভেটকার জব্দ ঈশ্বরদীতে তীব্র তাপদাহে পুড়ে যাচ্ছে লিচু, দুশ্চিন্তায় চাষিরা! পটুয়াখালী-২ বাউফল-দশমিনা-গলাচিপা সড়কে পোল্ট্রি খামারের দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় আমাদের করণীয় ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক যৌন উত্তেজক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বে আর অনিয়ম চলতে দেওয়া হবে না: পটিয়ায় এমপি এনাম ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১ লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ আটক

ডিউটির সময় টেবিলে শুয়ে মোবাইল—নাগরপুর পোস্ট অফিসের কর্মকর্তার ছবি ভাইরাল

reporter নান্নু মিয়া, স্টাফ রিপোর্টার
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫, ৩:২৮ অপরাহ্ণ

সরকারি দপ্তরের শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশ্নে ফের বিতর্ক তৈরি হয়েছে টাঙ্গাইলের নাগরপুরে। উপজেলার পোস্ট অফিসের এক কর্মকর্তার ডিউটির সময় টেবিলে শুয়ে মোবাইলে ছবি বা গান দেখার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ছবিতে স্পষ্ট দেখা যায়, দায়িত্ব পালন না করে কর্মকর্তা আরাম করে শুয়ে আছেন অফিসের টেবিলে, হাতে মোবাইল। অফিস সময়ের এমন চিত্র প্রকাশ পেতেই স্থানীয় নেটিজেনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে প্রশ্ন তুলছেন—“জনগণের করের টাকায় বেতন নিয়ে অফিস সময়েই এমন অবহেলা কেন?”
বিষয়টি নিয়ে কথা হলে নাগরপুর পোস্ট অফিসের পোস্ট মাস্টার দেলোয়ার গণমাধ্যমকে বলেন, “ভাই, আমি মাত্র ৫ মিনিটের জন্য শুয়ে ছিলাম।” তবে তাঁর এই বক্তব্যে ক্ষোভ কমেনি নেটিজেনদের। তারা বলছেন, অফিস সময়ের প্রতিটি মুহূর্তই জনগণের সেবার জন্য, ব্যক্তিগত আরামের জন্য নয়।

এ ঘটনায় স্থানীয়দের দাবি—সরকারি সেবা খাতে দায়িত্বহীনতার এমন চিত্র শুধু নাগরপুর নয়, দেশের অনেক জায়গাতেই নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com