1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ডালাসসিটি তিন মসজিদের সভাপতিকে ঘিরে নানা অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পরিত্যক্ত পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা পুলিশ সুপার গাজীপুর অত্র জেলার কালিয়াকৈর থানা, মৌচাক পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক অফিস পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জে মাদকসহ এক আসামিকে গ্রেপ্তার সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে মরা ও পচা মুরগি অভিযোগ স্থানীয়দের খুলনা শিপইয়ার্ড সড়কে অনিয়ম ও দীর্ঘ সুত্রতা এক বছরে পাঠকের আস্থায় ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’, লালমনিরহাটে বর্ষপূর্তি উদযাপন বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বে মকসুদ-টিপু ও সম্রাট-দিনার ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বন্ধ দরজা খুলে দিলো কারা? জিন্নাহ চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ১৯৪৮ সালে

ডালাসসিটি তিন মসজিদের সভাপতিকে ঘিরে নানা অভিযোগ

reporter শাহাদাৎ হোসেন সরকার
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ

গাজীপুরের কাশিমপুর ডালাসসিটিতে তিন মসজিদের সভাপতি সালাম দেওয়ানকে ঘিরে নানা অভিযোগ।জানা যায় কাশিমপুর ২ নং ওয়ার্ড ডালাস সিটি মসজিদ, লাল বিল্ডিং মসজিদ ও মুক্তিযোদ্ধা টেক মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী সালাম দেওয়ান ঘিরে বিভিন্ন অনৈতিক ফায়দা হাসিলের অভিযোগ উঠেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, সালাম দেওয়ানকে রাতে টঙ্গী ও উত্তরা এলাকার বিভিন্ন নাইট ক্লাবে নারীদের সঙ্গে আড্ডা দিতে দেখা যায়।তার রয়েছে মদ্যপান করা লাইসেন্স যার নং ৫১৫ নং সদস্য সাভার গলফ ক্লাব,এসব অভিযোগের সঙ্গে ডালাসসিটি মসজিদের সহকারী সেক্রেটারি আরিফ ইসলাম আরিফ,রেজাউল করিম রেজা,সহ আরও কয়েকজনের নামও স্থানীয়ভাবে উঠে এসেছে।

এদিকে, একজন ব্যক্তি কীভাবে একাধিক মসজিদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন—এ নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।তাদের অভিযোগ, জোর পুর্বক বিভিন্ন কৌশল, প্রভাব খাটিয়ে ও হুমকি-ধামকির মাধ্যমে বহিরাগত বাড়িওয়ালাদের প্রভাবিত করে মসজিদ কমিটিতে নিজেদের অবস্থান তৈরি করেছেন।এলাকার একজন ব্যক্তি জানান কয়েকদিন আগে টঙ্গি একটি নাইট ক্লাবের ভিডিও সালাম দেওয়ান তার নিজের আইডিতে পোস্ট করেন। এবং সেম ভিডিও একজন সাংবাদিক ও পোস্ট করেন।স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, মসজিদ পরিচালনা কমিটি গঠন ও সভাপতি নির্বাচনের ক্ষেত্রে সাধারণ মুসল্লি ও এলাকাবাসীর মতামত যথাযথভাবে নেওয়া হয়েছে কি না, তা নিয়েও তাদের মধ্যে প্রশ্ন রয়েছে।

এলাকাবাসীর দাবি, মসজিদের মতো ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃত্বে এমন ব্যক্তিদের থাকা উচিত, যাদের ব্যক্তিগত আচরণ, সামাজিক গ্রহণযোগ্যতা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার বিষয়ে কোনো প্রশ্ন না থাকে।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা টেকের একজন বাসিন্দার সাথে কথা বললে তিনি জানান,আমাদের মসজিদে একক আধিপত্য বিস্তার কাইয়ুম করে যাচ্ছেন সালাম দেওয়ান যে কথা বলবে তাকে অপমান অপদস্ত করে মসজিদ কমিটি থেকে বের করে দেওয়া হয়।বিগত ছয় বছর এই মসজিদের সেক্রেটারি ছিলেন সাংবাদিক মোহাম্মাদ আলী সীমান্ত তাকেও লাঞ্ছিত অপমানিত করে বের করে দিয়েছেন এই সালাম দেওয়ান।

এব্যপারে মুক্তিযোদ্ধার ট্রেক মসজিদের মুসুল্লিরা বলেন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিমান্ত কে, এই সালাম দেওয়ান গং স্বচ্ছ এবং জবাবদিহি হিসাব চাওয়ায় লাঞ্চিত করে বের করে দেন।

সাধারণ মানুষ এ বিষয়ে কখনো কোন কথা বলার সাহস রাখে না।একই সঙ্গে অভিযোগগুলো বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com