1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফুলবাড়ীতে র‍্যালি, আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ বগুড়ার শাজাহানপুরে মাদকের বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত এবং আলোচনা সভা অনুষ্ঠিত রাঙ্গাবালীতে জাতীয় মৎস্য সপ্তাহ- উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা মঠবাড়িয়ায়, বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় পৌনে ৩ লাখ টাকার মালামাল ও ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক

reporter মোঃ আইয়ুব আনছারী ঠাকুরগাঁও
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ১:০১ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে ৪২ বিজিবি ।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫ আগস্ট ২০২৬, রাত ০৯ টা ৪৫ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দানাজপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা সীমান্ত পিলার ৩৩৯/৮-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিয়ানী বাজার এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৬৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ০১টি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয় ৪২ বিজিবি ।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আটককৃত মাদকদ্রব্য এবং মোটরসাইকেল এর সর্বমোট সিজার মূল্য ১,১৯,৮০০/- (এক লক্ষ ঊনিশ হাজার আটশত) টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com