1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নিসচার ১১তম জাতীয় মহাসমাবেশ কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে উলফার চরম মাফিয়াতন্ত্র জাহানাবাদে নারীদের উদ্যোগে সজিনা ও বস্তায় আদা চাষ: ‘খামারি’ অ্যাপসে সুষম সার ব্যবহারে উঠান বৈঠক পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে -ডিসি সাইফুর রহমান তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত রাঙামাটিয়া মিশন খ্রিস্টান যুব সমিতি কর্তৃক আয়োজিত ৮ম ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা  অনুষ্ঠিত মুলাদী উপজেলা মারাত্মক ভাবে বিদ্যুৎ বিপর্যয়ের কবলে সিলেটের সোনাতলায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হালুয়াঘাটে আধুনিক পদ্ধতিতে ফুলচাষ বিষয়ক প্রশিক্ষণ খুলনার মিয়াপাড়া এলাকায় ইয়াবাসহ গ্রেফতার ৪ জন

জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত

reporter বিশিষ প্রতিনিধি, সিলেট
calendar প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫, ৬:০৮ অপরাহ্ণ

সাংবাদিকদের পেশাগত অধিকার,মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যের কোনো বিকল্প নেই— এমন অভিমত ব্যক্ত করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ। গত  ৭ ই নভেম্বর (শুক্রবার) সিলেটের কাজী নজরুল একাডেমি হলরুমে অনুষ্ঠিত সংস্থার বিভাগীয় আলোচনা সভায় তারা এই আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোঃ আলমগীর গনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (বিএনএস) চেয়ারম্যান ও নীতি নির্ধারক পরিষদের সদস্য মোঃ মনজুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জাতীয় সাংবাদিক সংস্থা মোঃ আবুল বাশার মজুমদার এবং সহ-সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জাতীয় সাংবাদিক সংস্থা, বীর মুক্তিযোদ্ধা মোঃ মনজুরুল হক,সাংগঠনিক সচিব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জাতীয় সাংবাদিক সংস্থা,আজিজুর রহমান জয়নাল,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জাতীয় সাংবাদিক সংস্থা,প্রচার সচিব মোঃ জাফরুল্লাহ,সভাপতিত্ব করেন সহ-সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জাতীয় সাংবাদিক সংস্থা,বঙ্গকবি মোঃ লুৎফুর রহমান,সঞ্চালনা করেন শিব্বির আহমদ সহসাধারণ সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলা।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এম এ রশীদ সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলা, সিলেট বিভাগীয় আলোচনার সভায় উপস্থিত ছিলেন আল-হেলাল সভাপতি,মোঃ হাসান চৌধুরী,সাধারণ সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা,রুম্মান আহমদ সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা,উজ্জ্বল বনিক সহ-সভাপতি,আজিজুল ইসলাম হৃদয় সাধারণ সম্পাদক,রাসেল মাহমুদ সাংগঠনিক সম্পাদক, নাদিরা বেগম মহিলা বিষয়ক সম্পাদিকা জাতীয় সাংবাদিক সংস্থা,হবিগঞ্জ জেলা,নজরুল ইসলাম সহ- সভাপতি,ইবান হোসেন অর্থ সম্পাদক,মোঃ আব্দুল করিম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,আয়শা সিদ্দিকা তান্নি মহিলা বিষয়ক সম্পাদিকা,জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলা,শরিফ আহমদ সহ-সভাপতি,মুশফাকুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা বিয়ানীবাজার উপজেলা শাখা এবং উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক,শিক্ষানবিশ আইনজীবী সাদিক হোসেন এপলুসহ আরো অনেকে।

বক্তারা বলেন,সাংবাদিকরা জাতির বিবেক।তাদের ন্যায্য অধিকার,নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় সংগঠনের প্রত্যেক সদস্যকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আলোচনা সভায় সাংবাদিকদের কল্যাণ, দক্ষতা উন্নয়ন ও সংগঠনের কাঠামো আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য যে- আজিজুর রহমান জয়নাল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং বিভাগীয় আলোচনা সভায় সিলেট,মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের সভাপতি এবং সাধারণ সম্পাদক মন্ডলীদের সাথে আলোচনা করে এবং যাচাই বাছাই করে আজিজুর রহমান জয়নাল-কে সিলেট বিভাগের বিভাগীয় সভাপতি নির্বাচিত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com