1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
জনসেবায় নিবেদিত আব্দুল জলিল: ২২ বছরের রাজনৈতিক সংগ্রাম ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি চান এলাকাবাসী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন’অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক,শিমুল সাংগঠনিক ও মীর জাহাঙ্গীর সমাজ কল্যাণ সম্পাদক। বাংলাদেশ ফরেস্ট গার্ড কল্যাণ সমিতির কক্সবাজার আঞ্চলিক কমিটি গঠিত শ্রীপুরে অনিবন্ধিত সমবায় সমিতি নিয়ে অভিযোগ: গ্রেপ্তারি পরোয়ানার দাবির পরও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। বদলগাছী এন,আর,ডি,এ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্র সানি অপারেশন কর্মসূচি। বিরলে দিনদুপুরে প্রবাসীর স্ত্রী ও শ্যালক কর্তৃক সংসারের মালামাল নিয়ে পালানোর অভিযোগ ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই খুলনায় জাতীয় ভিটামিন ” এ” প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন বিলুপ্ত সমিতির নামে আদিবাসীদের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার

জনসেবায় নিবেদিত আব্দুল জলিল: ২২ বছরের রাজনৈতিক সংগ্রাম ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি চান এলাকাবাসী

reporter মোঃ আবু হাসান
calendar প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ২:০১ অপরাহ্ণ

দীর্ঘ ২২ বছরের রাজনৈতিক পথচলায় জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে সম্পৃক্ত থেকে মাঠে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন আব্দুল জলিল। তিনি ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক কাজেও তার রয়েছে বিশেষ ভূমিকা। করোনা মহামারির কঠিন সময়ে ভয়কে উপেক্ষা করে মৃত ব্যক্তিদের গোসল, জানাজা ও দাফন কাজে অংশ নিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। এছাড়াও বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।
আব্দুল জলিল বিভিন্ন মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নেও কাজ করেছেন। এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়রা জানান।
আসন্ন কাউন্সিলর নির্বাচনে তিনি ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে জনগণের সমর্থন প্রত্যাশা করছেন। তিনি বলেন, “মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে আব্দুল জলিল একজন পরিচিত মুখ হিসেবে এলাকায় গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com