1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ছাত্র আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারকে ৬১ বিজিবির আর্থিক সহায়তা ও ভ্যান গাড়ী প্রদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

ছাত্র আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারকে ৬১ বিজিবির আর্থিক সহায়তা ও ভ্যান গাড়ী প্রদান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৪, ২:১৯ অপরাহ্ণ

লালমনিরহাট প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে শহীদ সুজনের বাবাকে ব্যাটারি চালিত একটি ভ্যান গাড়ী ও ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু ১৭টি পরিবারকে আর্থিক সহায়তা ও গৃহ নির্মাণের সামগ্রী প্রদান করেছে তিস্তা ব্যাটালিয়ন- ৬১ বিজিবি।

রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল মামুনূর রশীদ, পিএসসি, বিজিবির পক্ষে বৃহস্পতিবার, নিহত সুজন ইসলামের পরিবারকে ব্যাটারি চালিত একটি ভ্যান গাড়ী, খাদ্য সামগ্রী ও হাঁস, মুরগী প্রদান করেন। এছাড়াও বুড়াসারডুবি এলাকায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু ১৭টি পরিবারের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী, খাদ্য সামগ্রী ও শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়ক বিভিন্ন সামগ্রী প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, তিস্তা ব্যাটালিয়ন- ৬১ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসিসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দিয়ে গত ৫ আগস্ট আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সুজন। সহযোদ্ধারা তাকে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলেও সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান। ফলে সন্তান হারিয়ে নিঃস্ব হয় সুজনের প্রতিবন্ধি বাবা শহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com