1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
চৌদ্দগ্রামে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা বাওয়া”র উদ্যোগে নাটোরে বৃক্ষরোপন কর্মসূচি শুরু কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ দায়ের আওয়ামী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে: শামা ওবায়েদ গণঅধিকার পরিষদ-জামায়াতের সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর, মামলা প্রক্রিয়াধীন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফুলবাড়ীতে র‍্যালি, আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ বগুড়ার শাজাহানপুরে মাদকের বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

চৌদ্দগ্রামে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ

reporter এম জি শাহ আলম চৌদ্দগ্রাম (কুমিল্লা)
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১১ (চৌদ্দগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী, কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা।

চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে এই অনুষ্ঠান সঞ্চালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহ আলম রাজু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ মজুমদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা কৃষকদলের সভাপতি মো. শাহ আলম, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কাজী রকিবুল আহসান মহব্বত, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য হুমায়ূন পাটোয়ারী, খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন ও নুরুন্নবী পাটোয়ারী, পৌরসভা বিএনপির সিঃ সহ-সভাপতি শরিফুল আলম দুলাল, জিয়াউর রহমান জিয়া ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু।

এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, পৌর যুবদলের নেতৃবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেবিট, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ দাউদ, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com