1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
চট্টগ্রামের চকবাজার ব্লাড ডোনার'স ক্লাবের ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির বড় সাফল্য: ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ আরজেএফ’র উপদেষ্টা অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জামিনে বেরিয়ে এসে বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় অভিযোগ বিজয়নগরের আদমপুর উত্তরপাড়ায় কৃষিপণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ সড়কে ইট সলিংয়ের দাবি বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে স্বাগত কিশোর দাস চৌধুরীর শুভেচ্ছা ধামইরহাটে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন প্রবাসী স্বামী শওকত কর্তৃক নির্যাতিত জেসমিনের অপহরণকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে ..হাবিবুর রহমান হাবিব বাঘায় জেলা প্রশাসকের সফর: বৃক্ষরোপণ, সহায়তা বিতরণ ও মতবিনিময় সভা মো. আব্দুল ওহাবের যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন 

চট্টগ্রামের চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ২:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন ‘চকবাজার ব্লাড ডোনার’স ক্লাব (সিবিডিসি)’ এর কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খলভাবে পরিচালনা, সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আগামী দুই বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।সম্প্রতি সংগঠনের সাধারণ সদস্য ও মডারেটরদের সর্বসম্মতিক্রমে আগামী ২০২৬-২০২৭ কার্যবর্ষের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি পদে এ এম রিয়াজ কামাল হিরণ এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ফারুক মনোনীত হয়েছেন।
১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি দেব প্রিয় বড়ুয়া, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান সুহিন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রাকিব, অর্থ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন সাঈদ, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, রক্ত ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাশেদ খোকন রুবেল।এছাড়াও কমিটিতে রয়েছেন— প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু উবায়দুল্লাহ মোঃ সাকিব, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মোবিন, আইটি বিষয়ক সম্পাদক মুহিবুল হাসান রাফি, সহ-আইটি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফরহাদ উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ আমির খান রানা, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ মামুনুর রশীদ এবং কার্যকরী সদস্য মোহাম্মদ মোজাম্মেল।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, চকবাজার ব্লাড ডোনার’স ক্লাব অতীতের ন্যায় আগামীতেও মুমূর্ষু রোগীদের রক্তদান নিশ্চিতকরণসহ চট্টগ্রামের যেকোনো মানবিক ও সামাজিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com