1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পরিত্যক্ত পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা পুলিশ সুপার গাজীপুর অত্র জেলার কালিয়াকৈর থানা, মৌচাক পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক অফিস পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জে মাদকসহ এক আসামিকে গ্রেপ্তার সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে মরা ও পচা মুরগি অভিযোগ স্থানীয়দের খুলনা শিপইয়ার্ড সড়কে অনিয়ম ও দীর্ঘ সুত্রতা এক বছরে পাঠকের আস্থায় ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’, লালমনিরহাটে বর্ষপূর্তি উদযাপন বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বে মকসুদ-টিপু ও সম্রাট-দিনার ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বন্ধ দরজা খুলে দিলো কারা? জিন্নাহ চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ১৯৪৮ সালে

চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার

reporter মোঃ শহীদুল ইসলাম, চট্টগ্রাম
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় পুলিশের অভিযানে মো. রকিব হোসেন ওরফে রাকিব (২৬) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, ইপিজেড ও কর্ণফুলী থানায় বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।

বুধবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বিপিএমের নেতৃত্বে এসআই মো. আব্দুল ওয়াদুদ চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রকিবকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, রকিব ইপিজেড থানায় গত ১৮ আগস্ট দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। ওই মামলায় দণ্ডবিধির ৩৪১, ৩০৭, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ২২৫(বি), ৪২৭ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে রকিবের বিরুদ্ধে ইপিজেড ও কর্ণফুলী থানায় আটটি মামলা হয়েছে। এসব মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি মাদকদ্রব্য, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের ধারায়ও অভিযোগ রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি ও আগস্ট মাসেও তার বিরুদ্ধে মামলা হয়েছে।

ইপিজেড থানা পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রকিবকে গ্রেপ্তার করা হয়।পুলিশের তথ্য অনুযায়ী, রকিবের বিরুদ্ধে থাকা আটটি মামলায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। গ্রেপ্তারের পর রকিবকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ইপিজেড থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com