1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
গ্রামাঞ্চলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট চরম ভোগান্তিতে সাধারণ মানুষ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ময়মনসিংহে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমনে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর ফুলেল শুভেচ্ছা আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করতে ময়মনসিংহের ডিসির আহবান পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন,জলাশয়ে অবমুক্ত হলো মাছের পোনা উন্নয়ন কাজে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় জাতীয় মৎস্য-২০২৬ উপলক্ষে র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন কক্সবাজারে এসআলমের বাতিলকৃত কয়েকশো কোটি টাকার সরকারি জমি মধ্যরাতে দখল

গ্রামাঞ্চলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

reporter হায়দার হাওলাদার
calendar প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ

দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ সরবরাহে ঘন ঘন বিঘ্ন ঘটায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ আসার পর অনেক এলাকায় আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যেই আবার চলে যাচ্ছে।

এরপর টানা দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে
বিশেষ করে রাতের সময়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যাচ্ছে। বিদ্যুৎনির্ভর বিভিন্ন কাজও ব্যাহত হচ্ছে।

গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্কদেরও সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে, নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি বিদ্যুৎ বিল নিয়েও গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

অনেক গ্রাহকের অভিযোগ, তাদের প্রত্যাশিত ব্যবহারের তুলনায় বিদ্যুৎ বিল তুলনামূলকভাবে বেশি আসছে। ফলে একদিকে বিদ্যুৎ সরবরাহে ভোগান্তি, অন্যদিকে বেশি বিল—দুই দিক থেকেই চাপের মুখে পড়েছেন গ্রাহকরা।

স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি, ঘন ঘন লোডশেডিংয়ের কারণ খতিয়ে দেখা এবং বিদ্যুৎ বিলের হিসাব স্বচ্ছভাবে যাচাইয়ের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com