খুলনা নগরীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ ৭ জুলাই বিকালে সোয়া তিনটার দিকে নগরীর হরিনটানা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। নিহতরা হলেন, পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের সনাতনকাঠি গ্রামের শেখপাড়া এলাকার বাসিন্দা শেখ ওবায়দুল হকের ছেলে মো: শেখ দিদারুল হক (৩০) এবং একই উপজেলার বাড়ৈপাড়া এলাকার বাসিন্দা বিনোধর হোরের ছেলে তাপস হোর ওরফে সুনু হোর (৬০)। ঘটনার পরপর ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত( ওসি) মো: হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার কারন অনুসন্ধান করা হচ্ছে।