1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
এমপি শামীম আরা স্বপ্নার উদ্যোগে কক্সবাজারে চালু হচ্ছে ডায়ালিসিস সেন্টার, বাড়বে আইসিইউ সুবিধা পাবনা জেলায় অপরাধ দমনে অসামান্য বীরত্বপূর্ণ, সততা, নিষ্ঠা এবং কৃতিত্বপূর্ন কাজের জন্য পিপিএম (সাহসিকতা) পেলেন এসআই(নি:) অসিত কুমার বসাক লক্ষ্মীপুর কমলনগরে পুলিশের সাঁড়াশি অভিযানে জুয়াড়ি ও মাদক কারবারিদের আটক জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মচারী মোস্তফা কামালকে জাল জালিয়াতি ও প্রতারনার দায়ে সাময়িক বরখাস্ত প্যারাডাইস মেডিকেলে চিকিৎসাধীন মাওঃ কাজী মোঃ নূরুল হক দোয়া কামনা ভাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু দারুল হুদা শিক্ষা পরিবারের বার্ষিক আয়োজন, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার ও হাফেজদের পাগড়ি প্রদান ফটিকছড়ি ও ভূজপুরে পুলিশের বিশেষ অভিযানে  মাদকসেবী আটক ঠাকুরগাঁওয়ের , হরিপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মদ জব্দ সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক

reporter আবদুল্লাহ আল বিন জুবায়ের, কুষ্টিয়া
calendar প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় ধরা পড়া আসামিকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার তদবির করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন চিথলিয়া ৪নং ওয়ার্ড জামায়াতের এক আমিরসহ জামাত-বিএনপি’র ৮ নেতা কর্মী। শনিবার রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড চিথলিয়া গ্রামের জামায়াতের আমির সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মোঃ মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামানিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রমানিক (৫০) ও বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং একই ইউনিয়নের বিএনপি সমর্থক হিসেবে পরিচিত শহীদুল ইসলাম (৫৩)।

মিরপুর থানা পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড কৃষকলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ নামের এক যুবককে নাশকতা মামলায় আটক করা হয়। আটকের পর তাকে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নাশকতা মামলার আসামী হাফিজুর রহমানের আটকের খবর পেয়ে রাত ২টায় ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি থানায় হাজির হন। তারা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দিতে থাকেন এবং বারবার তদবির করতে থাকেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, নিষেধ করার পরও তারা বারবার ওই নাশকতা মামলার আসামিকে ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে তাদেরই আটক করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে আটককৃতদের মুসলেকা নিয়ে উভয় দলের নেতাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com