1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলে এক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ উঠেছে বিবির পুকুর পাড়ে পথশিশু ও দুস্থদের মুখে হাসি ফোটালো ‘পরানের বরিশাল’ ফল সমিতির নির্বাচনে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও ফুলের শুভেচ্ছা প্রতিমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন খুলনায় একাত্তর টেলিভিশন অফিস চুরি : খোয়া গেছে ক্যামেরা,টেলিভিশনসহ অন্যান্য সামগ্রী কাজিরহাট জমিসংক্রান্ত, জেরে মসজিদে নামাজ অবস্থায় ছোট ভাই নজরুলকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই হারুন মিরপুরে জমি ও ভাড়া বিরোধ: প্রতিবাদ, উঠল জবরদখলের গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন আশুলিয়া এসিল্যান্ড অফিসের নিচে লাইসেন্সবিহীন খারিজের দোকানের হিড়িক, আঙুল ফুলে কলা গাছ দোকান মালিকেরা বগুড়া প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

reporter শরিফুল ইসলাম, কুষ্টিয়া
calendar প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ

কুষ্টিয়া সদর উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমোহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকচালক আনিচুর রহমান আনিস এবং তাঁর সহকারী রতন। তাঁদের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথরবোঝাই করে ট্রাকটি ফরিদপুরে যাচ্ছিল। সকাল ৮টার দিকে ট্রাকটি কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাকচালক আনিচুর রহমান আনিসের মরদেহ উদ্ধার করা হয়। চালকের সহকারী রতন পাথরের নিচে চাপা পড়ায় তাঁকে উদ্ধারে কিছুটা সময় লাগে। পরবর্তী সময়ে তাঁর মরদেহও উদ্ধার করা হয়। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধারকাজ সম্পন্ন করে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com