সিলেটের কানাইঘাটে থানা পুলিশের পৃথক অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীসহ মোট ২ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গতকাল শনিবার (১৪ মার্চ) দিবাগত রাতে কানাইঘাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে কানাইঘাট সিআর-১৮৮/১৭ মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী সোহেল আহমদ, পিতা- মনির উদ্দিন, সাং- শিবনগর, থানা- কানাইঘাট, জেলা- সিলেটকে গ্রেফতার করা হয়।
এছাড়াও পৃথক আরেকটি অভিযানে কানাইঘাট সিআর-২৮/২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ফয়সল আহমদ (২৮), পিতা- মৃত নূর উদ্দিন, সাং- ধনপুর, থানা- কানাইঘাট, জেলা- সিলেটকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের রোববার (১৫ মার্চ ২০২৬) যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।