গ্রাহকবান্ধব ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কিস্তিতে পণ্য ক্রয়কারী মৃত ক্রেতার পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা। ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা এলাকায় অবস্থিত ওয়ালটন প্লাজা ‘রুহিয়া শাখা’র পক্ষ থেকে এক মৃত ক্রেতার পরিবারের হাতে কিস্তি মওকুফ ও আর্থিক সহায়তার নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।
সম্প্রতি আখানগড় ভেলারহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই সুবিধা হস্তান্তর করা হয়।
প্লাজা সূত্রে জানা গেছে, রুহিয়া উপজেলার আখানগড় ইউনিয়নের কেরানিপাড়া এলাকার শ্রীঃঈশ্বর চন্দ্র, পিতাঃহরি প্রসাদ নামে এক ক্রেতা ওয়ালটন প্লাজা থেকে কিস্তি সুবিধায় পণ্য ক্রয় করেছিলেন। কিন্তু পণ্য সম্পূর্ণ পরিশোধ করার আগেই আকস্মিক ও অকাল মৃত্যুবরণ করেন তিনি। ওয়ালটনের ‘ক্রেতা সুরক্ষা নীতি’র আওতায়, ওই পরিবারের অবশিষ্ট সমস্ত কিস্তির টাকা মওকুফ করে দেওয়া হয়। একই সাথে, শোকার্ত পরিবারের ভবিষ্যৎ সহায়তার জন্য প্লাজার পক্ষ থেকে আর্থিক অনুদানের নগদ অর্থ তাদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।শোকার্ত পরিবারটি সর্বমোট এক লক্ষ টাকার আর্থিক সুবিধা পান।
আর্থিক সুবিধা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
ওয়ালটন প্লাজার ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার রাজিব ফেরদৌস ও রেজিওনাল এরিয়া ম্যানেজার রেজাউল করিম এবং রেজিওনাল ক্রেডিট ম্যানেজার খালিদ আহমেদসহ রুহিয়া ওয়ালটন প্লাজার শাখা ব্যবস্থাপক (Manager) ফাহিম ফারহান। আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার কর্মকর্তা বলেন—
”ওয়ালটন শুধু ব্যবসাই করে না, ক্রেতাদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকে। ‘ক্রেতা সুরক্ষা নীতি’র মাধ্যমে আমরা আমাদের প্রিয় গ্রাহকদের এই বার্তা দিতে চাই যে, যেকোনো বিপদে ওয়ালটন পরিবার তাদের পাশে আছে ও থাকবে।”
মৃত ক্রেতার পরিবার এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও ওয়ালটনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং এই ধরনের কল্যাণমূলক কার্যক্রম অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।