1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার, স্যালাইন, পানি ও শিক্ষা সামগ্রী বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুকসুদপুরে বিএনপির কর্মী সভা মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এর সাথে অনলাইন প্রেসক্লাব এর মতবিনিময় দুর্গাপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্র পরিদর্শনে- ইউএনও কাশিয়ানীতে যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ বহিষ্কার মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় নদীর বুকেই চলছে টোলের নামে ত্রিমুখী চাঁদাবাজি! নওগাঁ -৬ আসনের এম,পির,উদ্যোগে রানী নগরে দুস্হদের মাঝে এাণ স্হ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসুচির উদ্ধোধন মোহনপুরে দিন দিন বাড়ছে করলা চাষ, কৃষকদের আগ্রহ বৃদ্ধি ঠাকুরগাঁওয়ের, পীরগঞ্জে বিজিবি কর্তৃক ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার, স্যালাইন, পানি ও শিক্ষা সামগ্রী বিতরণ

reporter সুমন উদ্দীন, দীঘিনালা প্রতিনিধি
calendar প্রকাশিত: ২ জুলাই, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীদের উৎসাহ ও সহায়তা প্রদানের লক্ষ্যে খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও ২৯৮নং সংসদ সদস্য জননেতা ওয়াদুদ ভুইঁয়ার এবং খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ জাহিদ ও সাধারণ সম্পাদক সোহেল দেওয়ানের পক্ষ থেকে এই সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সদস্য মো. সোলেমান এবং জেলা ছাত্রদলের সদস্য মির্জা সোহেল রানা।

আয়োজকরা জানান, চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশে থেকে তাদের কষ্ট লাঘব ও মনোবল বৃদ্ধির উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীরা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com