1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
উত্তম কৃষি চর্চায় বোয়ালখালীতে কৃষকদের মাঝে  প্রশিক্ষণ প্রদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

উত্তম কৃষি চর্চায় বোয়ালখালীতে কৃষকদের মাঝে  প্রশিক্ষণ প্রদান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ জুন, ২০২৪, ৭:১৯ অপরাহ্ণ

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে ‘উত্তম কৃষি চর্চা’ গুড এগ্রিকালচার প্র্যাকটিস (জিএপি) নিয়ে কৃষকদের  সার্টিফিকেশন প্রশিক্ষণ’ প্রদান করেছেন উপজেলা কৃষি অফিস ।

বুধবার (৫ জুন) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বি আর ডি বি প্রশিক্ষণ হলরুমে বিশ্বব্যাংকের সহযোগিতায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।
এতে মূল বক্তব্য উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. ওমর ফারুক।
এসময় তিনি বলেন, কৃষিপ্রধান বাংলাদেশে বছরব্যাপী উৎপন্ন হয় পর্যাপ্ত পরিমাণে ফল, শাক-সবজিসহ নানারকম ফসল। উৎপাদিত ফসলের গুণগত মান সঠিকভাবে নির্ধারণ করতে পারছিনা বলেই আমরা উৎপাদনে এগিয়ে থাকলেও রপ্তানিতে পিছিয়ে রয়েছি। উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের ফলে উৎপাদিত কৃষিপণ্য হবে মানসম্পন্ন ও পুষ্টিসমৃদ্ধ। পরিবেশ থাকবে সুরক্ষিত। বৃদ্ধি পাবে রপ্তানি। উন্নতি ঘটবে আর্থ-সামাজিক অবস্থার।
এসময়  নিরাপদ ও গুনগত মান সম্পন্ন কৃষি ফসল উৎপাদন, বিপণনসহ পণ্যের ব্যান্ডিং নিয়ে  বিস্তর আলোচনা করেন  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মেহেদী হাসান।
এতে উপজেলার ৫০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com