1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
উখিয়ায় ড্রাম ভর্তি ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অপরাধ দমনে ছয় মাসের সাফল্য তুলে ধরলেন জিএমপি কমিশনার পদোন্নতিপ্রাপ্ত ২৪২ কর্মকর্তা-কর্মচারীর স্বীকৃতিতে চট্টগ্রাম ওয়াসা এমডিকে শ্রমিক কর্মচারী দলের ফুলেল শুভেচ্ছা পেকুয়ায় ঝু্ঁকিপূর্ণ বেড়িবাঁধ, ধ্বসে প্লাবিতর আশংকা টানা বর্ষণে রামগড়ে ফেনী নদীর পানি বিপদসীমার ওপরে, পাহাড়ধসের শঙ্কা,আতঙ্কে নদীকূলের মানুষ কাশিয়ানীতে স্ত্রীকে হত্যা মামলায় অভিযুক্ত, স্বামী গ্রেফতার টানা বৃষ্টিতে সেন্টমার্টিনে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি, আতঙ্কে দ্বীপবাসী মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নতুন সভাপতি কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম খুলনা নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন ৩১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা ইমন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি

উখিয়ায় ড্রাম ভর্তি ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

reporter মোঃ হারুন অর রশিদ উখিয়া
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ

‎কক্সবাজারের উখিয়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১৫) এক ঝটিকা অভিযানে প্লাস্টিকের ড্রাম ভর্তি ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ শাকিলা শারমিন রেশমী (২২) নামে এক শীর্ষ নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ মাদকের আনুমানিক বাজারমূল্য কোটি টাকার ঊর্ধ্বে।

‎সোমবার (০৬ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৩:৪০ ঘটিকায় উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার একটি বসতবাড়িতে এই অভিযান চালানো হয়।

‎যেভাবে পরিচালিত হলো অভিযান
‎র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, হাজিরপাড়া এলাকায় কতিপয় শীর্ষ মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের সত্যতা যাচাইয়ে তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ওই এলাকার একটি বাড়িতে ঝটিকা অভিযান চালায় র‍্যাব।

‎র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে ঘটনাস্থল থেকেই শাকিলা শারমিন রেশমীকে গ্রেফতার করতে সক্ষম হলেও, তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ড্রামের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ লক্ষ ১০ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎গ্রেফতারকৃত নারী মাদক কারবারি শাকিলা শারমিন রেশমী (২২) উখিয়া থানাধীন হাজিরপাড়া ওয়াপালং (০৬ নং ওয়ার্ড, রাজাপালং ইউপি) এলাকার মৃত আবুল কালামের মেয়ে এবং মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী।

‎”প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাকিলা শারমিন রেশমী মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। সীমান্তবর্তী এই অঞ্চলে মাদকের বিষাক্ত থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং এই চক্রের মূল হোতাসহ পলাতক আসামিকে আইনের আওতায় আনতে র‍্যাব-১৫ এর চিরুনি অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com