1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আশুলিয়ায় মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণে পুলিশ ফাঁড়ির সাফল্য, স্বস্তিতে এলাকাবাসী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড গোদাগাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির শিক্ষার্থী রিফাতের, শিক্ষকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ কক্সবাজারে নারী ও কন্যাশিশু সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারকরণে অ্যাডভোকেসি ডায়ালগ বেলকুচির আজুগড়াতে পথচারীর উপর অতর্কিত  হামলা ৫ বার মারাত্মক আহত ৫জন আটক ১ নাওডোবা পদ্মা সেতু খান মার্কেট এলাকায় প্রেমিকার জন্য বিষ পান করে আত্মহত্যা। ডিমলা-ডালিয়া সড়কের সংস্কারকাজে অনিয়মের অভিযোগে, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ ইউএনওর বাঘার নতুনপাড়ার গর্ব সাদিয়া আফরিন, ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জুলাই আন্দোলনের স্মৃতিচারণ: কুমিল্লায় নেতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরলেন ছাত্রদল নেতা রায়হান উদ্দিন নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম তালুকদারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আশুলিয়ায় মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণে পুলিশ ফাঁড়ির সাফল্য, স্বস্তিতে এলাকাবাসী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ জুলাই, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ

আশুলিয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিউর রহমানের নেতৃত্বে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এসেছে আমূল পরিবর্তন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে তাঁদের কঠোর অবস্থান স্থানীয়দের মাঝে ফিরিয়ে এনেছে স্বস্তি।

গত কয়েক মাসে ফাঁড়ির ইনচার্জ মাহবুবের নির্দেশনায় ও এএসআই মতিউর রহমানের সরাসরি তত্ত্বাবধানে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে একের পর এক অভিযান চালানো হয়েছে। বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারির ফলে পলাতক আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে এবং এলাকা থেকে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। স্থানীয় বাসিন্দারা জানান, আগে রাত হলেই আতঙ্কে কাটত তাদের সময়, এখন তারা অনেকটাই নিরাপদ অনুভব করছেন।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “এর আগে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের দাপটে এলাকায় চলাফেরা করা কষ্টকর ছিল। ইনচার্জ মাহবুব ও এএসআই মতিউর আসার পর পরিবেশ পুরোপুরি বদলে গেছে। আমরা এখন নির্বিঘ্নে কাজ করতে পারছি।”

এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরাও এই উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেছেন। তাঁরা মনে করেন, পুলিশ ফাঁড়ির এ ধরনের দক্ষ ও সৎ কর্মকর্তাদের উপস্থিতি সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনে এবং অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে সাফল্যের জন্য
এএসআই মতিউর রহমান পুরস্কৃত হয়েছেন। তাঁর নিষ্ঠা ও পেশাদারিত্বের কারণে তিনি বিভিন্ন সময় সম্মাননায় ভূষিত হয়েছেন। ইনচার্জ মাহবুবের সুদক্ষ নেতৃত্ব ও এএসআই মতিউরের আন্তরিক প্রচেষ্টাকে কেন্দ্র করে আশুলিয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ি এখন সবার নজর কেড়েছে।

এ বিষয়ে এএসআই মতিউর রহমান বলেন, “ইনচার্জ মাহবুব স্যারের নির্দেশনায় আমরা কাজ করছি। আমাদের লক্ষ্য এলাকাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত করা। জনগণের সহযোগিতা থাকলে আমরা আরও ভালো করতে পারবো।”

স্থানীয় প্রশাসনও এই সাফল্যকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। ইনচার্জ মাহবুব ওএ এসআই মতিউর রহমানের নেতৃত্বে আশুলিয়া এখন নতুন এক সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে—যেখানে আইনের শাসন ও শৃঙ্খলা হচ্ছে মূল চালিকাশক্তি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com