রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান ও দৈনিক ঘোষণার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের খিলগাঁও ভাড়া বাসায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৯ টা থেকে ১০ টার মধ্যে এই ঘটনা ঘটে। চোর চক্র বাসার মূল দরজার তালা ভেঙ্গে ঘরের ষ্টীলের আলমারি, সোকেস, ওয়ারড্রপ এর তালা ও গ্লাস ভেঙ্গে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও বাসায় থাকা জরুরী কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে শুক্রবার খিলগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার দিন বিকেলে খিলগাঁও থানার এস আই রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আশে পাশের সিসি ফুটেজ সংগ্রহ করে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন। এ বিষয়ে এস এম জহিরুল ইসলাম বলেন, দীর্ঘদিনের পরিকল্পনা করে চোর চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি। তিনি বলেন, একটি পরিবারের স্বপ্ন ও স্বাদ চোর চক্র এক মুহুর্তেই শেষ করে দিয়েছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, বাসা খালি ছিল, প্রতিদিনের মতো সকাল ৯টায় বাহিরে নাস্তা খেতে গিয়ে যথারীতি ৯.৪৫ মিনিটের মধ্যে বাসায় এসে এ দুধর্ষ চুরির ঘটনা চোখে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর দেখে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এস এম জহিরুল ইসলামের বাসায় গিয়ে সমবেদনা প্রকাশ করেন এবং তারা খিলগাঁও থানায় গিয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এস এম জহিরুল ইসলামের সহধর্মীনি মাহবুব আরা দুলু বলেন, একজন নারীর সারা জীবনের স্বপ্ন থাকে একটু স্বর্ণালংকারে। আমিও অনেক কষ্ট করে কিছু গহনা জোগার করেছিলাম, চোর চক্র নিমিষেই আমার সেই স্বপ্ন ধুয়ে মুছে শেষ করে দিলো।