1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আনন্দ মিছিল শেষে ফেরার পথে পুলিশের গুলিতে নিহত ওমর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে জুলাই ঐক্যের বিজয় র‍্যালি ও আহত-নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী নরসিংদীতে দোকান দখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সৈয়দপুরে নোংরা রান্নাঘরে খাবার প্রস্তুত,দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা  জুলাই শহীদদের আত্মমর্যাদা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরন সভা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

আনন্দ মিছিল শেষে ফেরার পথে পুলিশের গুলিতে নিহত ওমর

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ণ

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি: ঢাকার উত্তরায় আনন্দ মিছিলে পুলিশের গুলিতে নিহত হয় ওমর বীন নুরুল আবছার (২৩) বোয়ালখালীর এক শিক্ষার্থী। সোমবার (৫ আগস্ট) বিকেলে আনন্দ মিছিল শেষে বাসায় ফেরার পথে পুলিশের গুলিতে নিহত হয় তিনি।

নিহত ওমর বীন নুরুল আবছার উপজেলার আকুবদন্ডী ২ নম্বর ওয়ার্ড হাজী দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির সৌদি প্রবাসী মো. নুরুল আবছারের ছেলে ওমর ৫ ভাই ১ বোনের মধ্যে সে তৃতীয় ।

সাভার উত্তরা সেক্টর ১৪/১৮ নাম্বার রোড বন্ধুদের সাথে ভাড়া বাসায় থেকে ঢাকার বিমান বাংলাদেশ এয়ারলাইনস ট্রেডিং সেন্টারে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করেন।

নিহতের চাচাতো ভাই ইঞ্জিনিয়ার  আবু বক্কর রাহাত জানান,মিছিল থেকে ফেরার পথে  সাড়ে ৪টার দিকে উত্তরা থানা এলাকায়  পুলিশ গুলি করলে সে মারা যায়। মঙ্গলবার ভোর ৪টায় লাশ বাহী গাড়ি করে ওমরের লাশ বাড়িতে নিয়ে আসা হয়।

নিহতের ছোট ভাই আম্মার বীন নুরুল আবছার বলেন আমার ভাইতো কোনো দোষ করেনি কেন আমার ভাইকে পুলিশ গুলি করল। আমি এর বিচার চাই।
তিনি আরো বলেন, আমার বাবা সৌদি প্রবাসী। বাবা দেশে ফিরবেন বুধবার সকালে। তাই বুধবার বাদে আসর বোয়ালখালী উপজেলার  কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।জানাযার নামাজ শেষে নিহত ইন্জিনিয়ার ওমর বীন নুরুল আবছারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com