1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আগৈলঝাড়ায় ইয়ং স্টারের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা কাউন্সিলের পূর্বপ্রস্তুতি সভা পটুয়াখালী সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল পটুয়াখালী ডায়বিটিক হাসপাতালে বিশেষজ্ঞ স্বাস্থ্য ক্যাম্পে ৪ শতাধিক রোগীকে সেবা প্রদান বাউফলে ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,তদন্ত দাবি চৌদ্দগ্রামে ছেলের বিরুদ্ধে অভিযোগ দিতে এসে থানা ফটকে বৃদ্ধের মৃত্যু ওসমানীনগরে আ.লীগ নেতা আছান খাঁ গ্রেপ্তার গ্রামাঞ্চলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট চরম ভোগান্তিতে সাধারণ মানুষ চকরিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সংবর্ধনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ কিশোরগঞ্জ কাশিমপুরে ছাত্র আন্দোলনে হামলা: ৩ আসামিসহ গ্রেপ্তার ৯

আগৈলঝাড়ায় ইয়ং স্টারের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

reporter আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামে ইয়ং স্টারের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় মধ্যশিহিপাশা যুবসমাজের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মো.রায়হান, নিয়ন ও ইব্রাহীমের পরিচালনায় আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ফুটবলপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল।
টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন জিয়া উদ্দিন মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মিজান মিন্টু, সাবেক ইউপি সদস্য আবু হানিফ সরদার, গৈলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রায়হান, ইউনিয়ন বিএনপি সদস্য কানচোন হাওলাদার, উপজেলা ছাত্রদলের খায়রুল ইসলাম, গৈলা ইউনিয়ন ছাত্রদলের রায়হান, উপজেলা কৃষকদল সদস্য সুজন মিয়া এবং গৈলা ইউনিয়ন বিএনপির মেজবাহ উদ্দিন মামুন।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক খেলাটি উপভোগ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সুজনকাঠী ইউনাইটেড চ্যাম্পিয়ন এবং দাসেরহাট জুনিয়র রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার এবং রানার্সআপ দলের হাতে রানার্সআপ পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজকরা জানান,
তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।
এলাকার যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com