বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির দায়ে ৪টি ফার্মেসীকে ৮৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৪ ডিসেম্বর বোয়ালখালী পৌর সদরে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। তিনি বলেন, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির দায়ে পৌর সদরের ইকবাল ফার্মেসিকে ৩ হাজার টাকা, গ্রামীণ মেডিসিন কর্ণারকে ২০ হাজার টাকা, মনোরমা ফার্মেসিকে ৩০ হাজার টাকা এবং জনসেবা ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় আদালতকে সহযোগিতা করেছেন ঔষধ প্রশাসন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফিন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা