1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

গাজীপুর জেলায় যোগদানকৃত নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সাংবাদিকদের সাথে পরিচিতিমূলক এ মতবিনিময় সভায় নিরাপদ গাজীপুর গড়তে তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।

গাজীপুর জেলায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং ও গরু চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন এই পুলিশ সুপার ।
তিনি বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি গণমাধ্যম, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা অত্যন্ত প্রয়োজন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় গাজীপুর মহানগরসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকরা অংশ নেন।
মতবিনিময় সভায় সাংবাদিকেরা জেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন। বিশেষ করে মাদক কারবার, কিশোর গ্যাংয়ের তৎপরতা, গরু চুরি ও চাঁদাবাজি রোধে স্পর্শকাতর এলাকাগুলোতে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।

সাংবাদিকগণ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মূল্যবান মতামত, পরামর্শ ও তাদের প্রত্যাশার কথা পুলিশ সুপারের নিকট তুলে ধরেন। পুলিশ সুপার নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত গাজীপুর গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব বর্ণনা করেন। সঠিক ও বস্তুনির্ভর তথ্য পরিবেশন, জনসচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর পুলিশ সুপার গুরুত্বারোপ করেন এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। পুলিশ সুপার সাংবাদিকদের কথা মনোযোগ দিয়ে শুনেন,নোট করেন এবং সমস্যাগুলো নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
মাদক সমস্যা প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, মাদক এখন আর একক কোনো সমস্যা নয়, যা শুধু পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব। মাদকের বিস্তার রোধে পরিবার থেকে সচেতনতা তৈরির পাশাপাশি ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

গাজীপুরকে একটি গুরুত্বপূর্ণ শিল্প ও জনবহুল জেলা উল্লেখ করে তিনি আরও বলেন, অপরাধী যেই হোক, অপরাধের ধরন ও প্রমাণের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হক রেজা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আমিনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.