1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
আগৈলঝাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা  আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ভুট্টাভিত্তিক শিল্পে বদলে যাবে লালমনিরহাটের অর্থনীতি: ত্রানমন্ত্রী গুণী শিক্ষকের তালিকায় পেকুয়ার মো. ইলিয়াস সিরাজগঞ্জ মহাসড়কে উল্টো পথে বাস, ঝুঁকিতে ১৪০০ শিক্ষার্থী জন্মদিনে পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটলেন ব্যারিস্টার সাইফ সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার আশুলিয়ায় অপরাধ দমনে জিরো টলারেন্স  চেয়ার কার, দায়িত্ব কার? পীরগঞ্জ সেটেলমেন্ট অফিসে সার্ভেয়ারের বসার ছবি ঘিরে প্রশ্ন শাহজাদপুরে পাকা ভবনের আশায় পুরোনো ঘর নিলামে,কবরস্থানের টিনের ছাউনিতে চলছে শিক্ষাকার্যক্রম

জলঢাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ ভোক্তা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির মহোৎসব চলছে। বিশেষ করে মুড়ি উৎপাদনের ক্ষেত্রে কোনো প্রকার স্বাস্থ্যবিধি বা সরকারি নীতিমালার তোয়াক্কা করা হচ্ছে না। ফলে এসব মুড়ি খেয়ে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে উপজেলার টেংগনমারী এলাকার ‘মেসার্স ভাই ভাই মুড়ি অ্যান্ড চিড়ামিল’-এ গিয়ে দেখা যায় ভয়াবহ চিত্র। অনুমোদনের সময় অটো মেশিন ব্যবহারের কথা থাকলেও বাস্তবে লাকড়ির চুলা ব্যবহার করে মুড়ি ভাজা হচ্ছে। এতে নির্গত কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এছাড়া কারখানার ভেতরে অত্যন্ত অপরিচ্ছন্ন ও খোলা জায়গায় মুড়ি প্যাকেটজাত করা হচ্ছে।

খাদ্য বিশেষজ্ঞদের মতে, মুড়ি সরাসরি খাওয়ার উপযোগী খাবার হওয়ায় এটি ধোয়ার সুযোগ থাকে না। ফলে উৎপাদনের সময় নোংরা পরিবেশের সংস্পর্শে এলে এতে ক্ষতিকর জীবাণু থেকে যায়, যা মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এ বিষয়ে কারখানার মালিক মো. ছাইদুল ইসলামের কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান। তবে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, “উক্ত প্রতিষ্ঠানটিকে এর আগেও জরিমানা করা হয়েছিল। যেহেতু আবারও অভিযোগ উঠেছে, তাই বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.