খাদ্য উপদেষ্টার মতবিনিময় সভা খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে মতবিনিময় করতে দিনাজপুর সফরে আসেন, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে তিনি সার্কিট হাউসে রংপুর বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বুধবার সকাল ১১টায় দিনাজপুর সার্কিট হাউসে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার রংপুর বিভাগীয় কমিশনার, ৮ জেলার জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এবং ৮ জেলার জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় খাদ্যবান্ধব কর্মসূচির অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। মতবিনিময় শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে সাংবাদিকদের জন্য প্রেস ব্রিফিং করেন খাদ্য উপদেষ্টা।
সাংবাদিকদের প্রশ্ন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, "খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে দেশের হতদরিদ্র মানুষ সাশ্রয়ী দামে খাদ্য পাচ্ছেন। আমরা মাঠ পর্যায়ে এ কর্মসূচি আরও কার্যকর করার জন্য কাজ করছি।" যারা লাইসেন্স বিহীন খাদ্য মজুদ রাখবে বা লাইসেন্স এর শর্ত ভঙ্গ করে কতদিন রাখবে। কতটুকু রাখতে পারবে, তা কিন্তু লাইসেন্সে উল্লেখ করা আছে। যদি কেউ এমন করে তাকে ধরা হবে এবং তাকে আইনের আওতায় নেওয়া হবে। আমরা কাউকে ছাড় দেই না। খাদ্য নিয়ে অনিয়মকারী অনেককে আমরা শাস্তির আওতায় এনেছি। যদি কেউ এমন অনিয়ম করে তাদেরকেও আইনের আওতায় নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা