মোঃ শাহজাহান আলী বাদল, পঞ্চগড় জেলা প্রতিনিধি: মহান আন্তর্জাতিক মে দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে পঞ্চগড় জেলা সহ উপজেলাগুলোতে।
কর্মসূচির অংশ হিসেবে একটি র্যালি বের হয়, বিভিন্ন অঙ্গ সংগঠন একত্রিত হয়েছে ব্যানার ও ফেস্টুন এর মাধ্যমে। শহর উপজেলার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করেন র্যালিটি।
মূলত এই দিবস টি কোন আনন্দ বা উৎসবের দিবস নয়, ১৮৮৬ সালে আমেরিকার শিকাগে শহরের হে মার্কেটের ম্যাসাকার শহীদের আত্মত্যাগের স্মরণ করে পালিত হয়। সেদিন দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা হে শহরে জমায়েত হয়েছিল।
তাদের ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাত নামার বোমা নিক্ষেপ, এরপর পুলিশ শ্রমিকদের পর গুলিবর্ষণ শুরু করে।তারই ধারাবাহিকতায় শুরু হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস।