1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
উখিয়ায় ৬৪ বিজিবি’র অভিযানে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিবির অভিযানে আটক কাভার্ডভ্যান, মিললো ৭৫০ ভারতীয় কম্বল স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত কৃষকের সার নেই, পেটে ভাত নেই; ব্যাংকে টাকা নেই—জামায়াত আমির ঠাকুরগাঁওয়ে ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, তৈরি হলো চুলা লাকসাম থানায় পুলিশের টহল জোরদারে পিকআপ দিলেন এমপি আবুল কালাম নাগরপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মনিরের মতবিনিময় সভা গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, কমিটি বিলুপ্ত ঘোষণা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভোলায় নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

উখিয়ায় ৬৪ বিজিবি’র অভিযানে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

reporter ‎ ‎মোঃ হারুন অর রশিদ, উখিয়া প্রতিনিধি, (কক্সবাজার)
calendar প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ

‎কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ মোঃ জোনায়েত (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)।
‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫:২০ ঘটিকায় পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত জোনায়েত উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৬ (সুবলংকাটা, ব্লক-সি-২)-এর বাসিন্দা নুরু হোসেনের ছেলে।

‎বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পালংখালী পানির পয়েন্টের উত্তর দিকে হোসেন বলীর ঘের এলাকা দিয়ে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে প্রবেশ করতে দেখে টহল দল। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে পালানোর চেষ্টা করে। পরে পিছু ধাওয়া করে জোনায়েতকে আটক করা হয়। পরবর্তীতে তার কাছে থাকা দুটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ৩১ কার্টনে মোট ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করে যে, মিয়ানমার সীমান্ত থেকে এসব ইয়াবা কিনে সে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে দেশে আনছিল।

‎উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও এই চক্রের মূল হোতাদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকের বিরুদ্ধে বিজিবি’র এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com