1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
শিশুর রহস্যজনক মৃত্যু,বাড়ির পাশ্ববর্তী খাল থেকে তিনদিন পর লাশ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাগজে কলমে উপস্থিত থাকলেও দুই বছরে এলাকায় আসেনি সৈয়দ বজলুল হক কলেজ”র সভাপতি  জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান চাঁদের বিরল দৃশ্য দেখা গেল শাহজাদপুরে রাউজানে খড়ের গাদার পাশে অস্ত্র-কার্তুজ সাতকানিয়ার কেরানীহাটে অসহ্য যানজট: পর্যটক ও রোগীদের চরম ভোগান্তি। কক্সবাজার সীমান্তে ৬৪ বিজিবি’র অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২! আগৈলঝাড়ায় বিআরডিবির অনুষ্ঠানে ওসি মাসুদ খানের গণসচেতনতামূলক প্রশিক্ষণ টেকনাফে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি গ্রেপ্তার। আব্দুল্লাহ আল মামুন পিয়াসকে পুনরায় সহ-সাংগঠনিক সম্পাদক করায় শুভেচ্ছা ও অভিনন্দন পালংখালীতে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক সংগঠন ‘প্রত্যয়’-এর ৬ সদস্যের প্রাথমিক কমিটি গঠিত।

শিশুর রহস্যজনক মৃত্যু,বাড়ির পাশ্ববর্তী খাল থেকে তিনদিন পর লাশ উদ্ধার

reporter সোহেল আহমেদ, শরণখোলা (বাগেরহাট)
calendar প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে শরনখোলা থানা পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া এলাকায় নিহত শিশুর গ্রামের বাড়ির পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।ময়না তদন্তের জন্য মরদেহটি বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
নিহত রাফি আকনের বাবার নাম হল জসিম আকন।নিহত রাফি দক্ষিণ আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।বাবা মায়ের বিচ্ছেদের পর দাদা ও দাদীর কাছে থাকত রাফি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪ টার পর বাড়ি থেকে বের হয় রাফি। তারপর সে আর বাড়িতে ফিরে আসেনি।পরবর্তীতে পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এক প্রতিবেশী ওই খালে গোসল করতে গিয়ে কচুরিপানার নিচে একটি মরদেহ দেখতে পেলে চিৎকার করে আশেপাশের লোকদের জানান। চিৎকার শুনে আশেপাশের লোকজন ও রাফির বাবা-মাসহ স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান।রাফির বাবা মা মরদেহটি রাফির বলে নিশ্চিত করেন। পরবর্তীতে শরণখোলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।রাফি নিখোঁজ হওয়ার পর তারা বিভিন্ন স্থানে খোঁজ করেছেন বলে জানান নিহত রাফির বাবা। তিনি বলেন,তার ছেলের মৃত্যু স্বাভাবিক নয় কারণ রাফি সাঁতার জানত,খালে পড়ে তার ছেলে মারা যেতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা সেখানে ফেলে রাখা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। রাফির মা লাকি বেগমও অভিযোগ করে বলেন, তার ছেলে সাঁতার জানত তাই খালে পড়ে মৃত্যু তার কাছে স্বাভাবিক নয়।
এ ব্যাপারে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে।তিনি বলেন,এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ১ জন মহিলা সহ ৫ জনকে থানা হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com