1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বিদ্যালয় প্রাঙ্গণে নবনিযুক্ত সভাপতির ওপর হামলা, শিক্ষকসহ আহত একাধিক: মামলা ও তদন্তের নির্দেশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

বিদ্যালয় প্রাঙ্গণে নবনিযুক্ত সভাপতির ওপর হামলা, শিক্ষকসহ আহত একাধিক: মামলা ও তদন্তের নির্দেশ

reporter ​মোঃ লুৎফর রহমান, দিনাজপুর 
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ

দিনাজপুরের বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের রঘুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় নবনিযুক্ত সভাপতি ও প্রধান শিক্ষকসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
​জানা যায়, গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃক সুলতান চৌধুরী রঘুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হন। দায়িত্ব গ্রহণের পর ৩ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) সকালে তিনি প্রথম বিদ্যালয়ে উপস্থিত হন। প্রাত্যহিক সমাবেশ (অ্যাসেম্বলি) শেষে প্রধান শিক্ষক মমিন উদ্দীন নতুন সভাপতিকে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
​পরবর্তী সময়ে সভাপতি সুলতান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে মাইক্রোফোন হাতে নিলে একদল বহিরাগত হঠাৎ তাঁর ওপর চড়াও হয়। তারা মাইক্রোফোন কেড়ে নিয়ে তাঁকে ধাক্কাধাক্কি ও মারধর শুরু করে। এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা বাধা দিতে গেলে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষকসহ বেশ কয়েকজন আহত হন। আহত সভাপতি সুলতান চৌধুরী বর্তমানে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
​ঘটনার খবর পেয়ে বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম দ্রুত বিদ্যালয় প্রাঙ্গণ পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের শান্ত করে শ্রেণিকক্ষে ফিরিয়ে নেন এবং তাদের দাবির মুখে ঘটনা উদঘাটনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
​ঘটনার বিষয়ে প্রধান শিক্ষক মমিন উদ্দিন নিশ্চিত করেছেন যে, বিদ্যালয় প্রাঙ্গণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com