বৃহস্পতিবার ০৩.০৯.২৬ ইং টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একটি পিকআপভ্যান জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় মাদক পরিবহনের সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রশাসন। এই অভিযানে তল্লাশি চালিয়ে পিকআপের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬ বস্তা গাঁজা উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, দেশের বিভিন্ন প্রান্তে মাদকের বড় কোনো চালান পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এটি পরিবহন করা হচ্ছিল।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।