1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতি কর্তৃক অবসরজনিত সংবর্ধনা ও চেক বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আত্মসমর্পনকারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতি কর্তৃক অবসরজনিত সংবর্ধনা ও চেক বিতরণ জকিগঞ্জে বাসে তল্লাশি, ৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রোগী সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের হানা পেলেন নানা অনিয়ম “জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬” পুঠিয়াকে পরাজিত করে দুর্গাপুর উপজেলা ফাইনালে আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নজরুল ইসলাম আজাদের বিশাল র‍্যালি, জনসমুদ্রে পরিণত মহাসমাবেশ উখিয়ায় ১০ হাজার ইয়াবা উদ্ধার বিজিবির অভিযানে মাদক রেখে পালাল চোরাকারবারি জনগনের আস্থার প্রতিদান দিবো- ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতি কর্তৃক অবসরজনিত সংবর্ধনা ও চেক বিতরণ

reporter গাজীপুর প্রতিনিধি
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতি কর্তৃক অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের অবসরজনিত সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে এবং চেক বিতরণ করা হয়েছে। সম্প্রতি কাপাসিয়ার স্থানীয় এমপি সালাহউদ্দিন আইউবী–শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পেশাগত দায়িত্ব থেকে অবসর গ্রহণ করায় ময়মনসিংহের গফরগাঁওয়ের শামসুল হক মহিলা ফাযিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ শাফিউল্লাহ’র হাতে অবসরজনিত সংবর্ধনার গুনীজন সম্মাননা স্মারক তুলে দেন। একই সাথে সমিতিতে জমা করা অর্থের লভ্যাংশসহ চেক তুলে দেন।
এ সময় বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনজুরুল হক গাজী, সমিতির নির্বাহী কমিটির সদস্য ও নরসিংদী জেলার সমন্বয়ক হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অবসরজনিত সংবর্ধনা প্রাপ্ত মাওলানা মোহাম্মাদ শাফিউল্লাহ বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতির ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পালন করেন এবং তিনি ময়মনসিংহ জেলার সমন্বয়কের দায়িত্বও পালন করেন। তিনি ১৯৮৪ সনে গফরগাঁওয়ের শামসুল হক মহিলা ফাযিল মাদ্রাসায় এবতেদায়ী প্রধান হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৯০ সালে সহকারী মৌলভী পদে পদোন্নতি পান। এরপর ১৯৯৫ সালে একই মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৬ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। সর্বশেষ ২০২৪ সাল থেকে উক্ত মাদ্রাসায়
ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন শেষে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পেশাগত দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন।
বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতির সদস্য সচিব জানান, এই গুণীজন শিক্ষকের এ দুনিয়ার অবশিষ্ট জীবন আল্লাহর ইবাদত এবং মানব কল্যাণ ও সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় হোক এই প্রত্যাশা রেখে গুণীজন পদকটি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com