1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রোয়াইল ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য: জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাকরানে নাহার স্কুলের শিক্ষার মান নিয়ে অভিভাবকদের অসন্তোষ, নজরদারি ও হস্তক্ষেপের দাবি ডিমলায় ঘন্টায় ঘন্টায় লোডশেডিং, চরম ভোগান্তিতে গ্রাহকরা বদলগাছীতে ১৭ টি মাদ্রাসার ৩২০ জন পরিক্ষার্থীর মধ্যে ১৫৯ পরিক্ষার্থী পাস ৩ টি মাদ্রাসায় পরিক্ষার্থী নাই বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকীতে ‘সুলতান শিশু উৎসব-২০২৬’ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু নলডাঙ্গায় হালতিবিলে নৌকা থেকে পানিতে পড়ে এক যুবকের মৃত্যু ঢাকা থেকে রামগঞ্জে উদ্দেশ্যে আসতে বাস-ড্রাম ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১১ হাড়িয়া-পৌরসভা সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বুয়েটে প্রকাশিত হলো ঢাকাবিষয়ক বিশেষ গ্রন্থ বিটুইন কেয়স অ্যান্ড কোহেশন: অ্যান এক্সপ্লোসিভ রি-ইমার্জেন্স অব ঢাকা

রোয়াইল ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য: জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

reporter নান্নু মিয়া
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ

​ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। একটি সংঘবদ্ধ দালাল চক্রের মাধ্যমে অফিসটি পরিচালিত হচ্ছে এবং এর নেপথ্যে অদৃশ্য নেতৃত্ব দিচ্ছেন ভূমি অফিসের নায়েব রেজাউল করিম। এই চক্রের কবলে পড়ে সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রতিনিয়ত চরম হয়রানির শিকার হচ্ছেন।

​সরেজমিনে রোয়াইল ভূমি অফিসে গিয়ে দেখা যায়, প্রকৃত সেবাগ্রহীতাদের তুলনায় দালালদের উপস্থিতিই বেশি। দালাল চক্রের সদস্যরা অফিসের ভেতরে চেয়ার-টেবিলে বসে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ঘাটাঘাটি করছেন এবং সেবাগ্রহীতাদের কাছ থেকে আদায় করা অর্থ নিয়ে প্রকাশ্যে ভাগ-বাটোয়ারা করছেন। সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন ভূমি সেবার নির্দিষ্ট ফি নির্ধারিত থাকলেও, তা লঙ্ঘন করে ১০ থেকে ১২ গুণ পর্যন্ত অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

​এ বিষয়ে রোয়াইল ভূমি অফিসের নায়েব রেজাউল করিমের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

​স্থানীয়দের অভিযোগ, ভূমি অফিসে কর্মরত অনেক সহায়ক বা পিয়ন পদমর্যাদার কর্মী সরকারি নিয়োগপ্রাপ্ত না হলেও তাদের অনেকের জীবনযাত্রার মানে আকস্মিক ও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

​জনস্বার্থে রোয়াইল ভূমি অফিসে কর্মরত সকল সহায়ক কর্মীর তালিকা প্রস্তুত করে তাদের সম্পদের উৎস খতিয়ে দেখতে এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com