1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে ভোলায় আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে ভোলায় আলোচনা সভা

reporter মোঃ আফজাল ,তজুমদ্দিন 
calendar প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধ ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসাকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও মিডিয়া কর্মীদের এই আলোচনা সভা অংশ নেয়।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান সভাপতিত্বে ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: বেলাল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় অংশ নেয় ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন, সহ-সভাপতি মোহাম্মদ সোলাইমান, সিনিয়র সাংবাদিক ওমর ফারুক, মোকাম্মেল হক মিলন, বাসস জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, আমারদেশ প্রতিনিধি ইউনুছ শরীফ, চ্যানেল ২৪ প্রতিনিধি এইচ এম জাকির, মোঃ ছিদ্দিকুল্লাহ, মশিউর রহমান পিংকু, এনটিভি অনলাইন প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির মাওলানা জামাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, এনসিপি আহ্বায়ক এ্যাডভোকে জিয়াউর রহমান, এলডিডি সভাপতি বশির আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এ সময় বক্তরা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এখন মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এখানে একটি ভুল বা যাচাইহীন তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচারের আগে সত্যতা যাচাই করা, গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকা এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com