1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মিজান পরিবহনের বাস, আহত অন্তত ১৫–২০ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মিজান পরিবহনের বাস, আহত অন্তত ১৫–২০

reporter মোঃ রিপন শেখ
calendar প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে প্রবল বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দশমিনা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের পানিভর্তি খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হন।
রোববার ২ আগস্ট বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি চুমুরদী এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।
বাসের এক যাত্রী অভিযোগ করে বলেন, “প্রবল বৃষ্টির মধ্যেও চালক দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।”
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেন এবং বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের বের করে আনেন।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com