1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
পীরগঞ্জে বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

পীরগঞ্জে বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ণ

ফারুক হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শালগড়া টাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ১৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুরে শিক্ষার্থী ও অভিভাবকরা এই বিক্ষোভ মিছিল করে এবং বিদ্যালয়টির সামনে তিন ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ মিছিল শেষে প্রধান শিক্ষক মোজহারুল ইসলামকে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা প্রায় চার ঘন্টা অবরুদ্ধ করে রাখে।

পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি জাহিদুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কায়সার আহাম্মেদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

উল্লেখ্য যে, প্রধান শিক্ষক মোজহারুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ একাধিক অভিযোগ তুলেন এলাকাবাসীরা।

এ ব্যাপারে প্রধান শিক্ষক মোজহারুল ইসলাম কোন মন্তব্য করতে রাজি হয়নি।

এ বিষয়ে পীরগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ জানান, বিষয়টি আমি শুনেছি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com