1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বোয়ালখালীতে লাল রংয়ের ম্যাক্সি পরিহিত ধানি জমিতে মিলল লাশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিনে গ্যাটজার আজীবন সম্মাননা প্রদান ‎ডাসারে কৃষিজমি থেকে বাকপ্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি দেওয়ান মামুনকে সংবর্ধনা নলডাঙ্গায় অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ১৫ হাজার টাকা জরিমানা বিরলে ‘নরমাল ডেলিভারি’ মা ও শিশুর জন্য উপহার সামগ্রী বিতরণ ঋণখেলাপিদের পুনঃতফসিল: পুনর্বাসন, নাকি দায়মুক্তির পথ? সাতক্ষীরায় পাটকেলঘাটা ওভারব্রিজে অনিয়ন্ত্রিত যানবাহনে তীব্র যানজট, ভোগান্তি জনগণের আশীর্বাদ চেয়ে রাণীপুকুরে আফছার আলীর চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা চৌদ্দগ্রামে গাঁজা উদ্ধারে ‘তিন হিসাব’: এজাহারে ২০ কেজি, সাক্ষীর দাবিতে ১০০, সূত্রে ১৭০ ঘোড়াঘাট- হিলি মহাসড়কে কাজের ধীরগতিতে, ভোগান্তি জনসাধারণ

বোয়ালখালীতে লাল রংয়ের ম্যাক্সি পরিহিত ধানি জমিতে মিলল লাশ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৪, ২:৫৭ অপরাহ্ণ

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি: শনিবার (২৪ আগস্ট) সকালে চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ধানি জমি থেকে ম্যাক্সি পরিহিত একব্যক্তির লাশ পাওয়া গেছে। উপজেলা সারোয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হোড়ারবাগ গ্রামের সেবাখোলা বিলে এ লাশ পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য জানান, শাকপুরা স্কুলের উত্তর পাশে সেবাখোলা বিলের একটি ধানি জমিতে লাশটি পড়েছিলো। স্থানীয় লোকজন বিষয়টি জানালে থানায় খবর দিয়েছি। তিনি বলেন, লাশের ধরণ দেখে মনে হচ্ছে ২-৩ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশের পচন ধরায় কিছুই বোঝা যাচ্ছে না। লাল রংয়ের ম্যাক্সি পরিহিত। মুখমণ্ডল কালো কালিতে রাঙানো। মুখ বিকৃত রয়েছে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক রেযাউল জাব্বার বলেন, ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে সেখানে মরদেহ ফেলে রেখেছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  ওই ব্যক্তির নাম-পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com