1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
র‍্যাব-১১ এর অভিযানে নরসিংদীর কাউরিয়া পাড়ায় একনলা বন্দুক, পাইপগান, ককটেল ও পুলিশের শটগানের কার্তুজ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ মৌলভীবাজারে বন্যার্তদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজির খাদ্যসামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের সামনেই সরকারি বনের গাছ পাচার কুমিল্লার খোশবাস : ঐতিহ্যে, সৌন্দর্য ও আত্মনির্ভরতার এক অনন্য জনপদ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা আসবে কিন্তু কিভাবে কারাবন্দী সাংবাদিক জহির মোল্লার মুক্তি ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবারের ছোটবাইশদিয়া ইউনিয়ন ফেডারেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডাঃ জনির রামুতে স্বরাষ্ট্র মন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ মধ্যবিত্তের ঘরে আলো জ্বলে ভালোবাসায়…. ‎বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

র‍্যাব-১১ এর অভিযানে নরসিংদীর কাউরিয়া পাড়ায় একনলা বন্দুক, পাইপগান, ককটেল ও পুলিশের শটগানের কার্তুজ উদ্ধার

reporter আর এ লায়ন সরকার, নরসিংদী
calendar প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ

নরসিংদীর কাউরিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, দুটি পাইপগান, দুটি ককটেল এবং পুলিশের শটগানের চার রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব-১১।

র‍্যাব-১১ জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধ দমনে কাজ করে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও অভিযানের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে জনসাধারণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বাহিনীটি।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি আভিযানিক দল নরসিংদী মডেল থানার কাউরিয়া পাড়া ইউএমসি পরিত্যক্ত কলোনি সংলগ্ন জঙ্গলে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে মাদকের একটি স্পটে অবস্থানরত কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ঝোপের মধ্যে ফেলে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে একটি একনলা বন্দুক, দুটি পাইপগান, দুটি ককটেল এবং পুলিশের শটগানের চার রাউন্ড কার্তুজ পাওয়া যায়।

উদ্ধার করা অস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে তাদের ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com