ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের ২৬ টি বিল পাস ব্যাংক চেক এর টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে ;
প্রায় ৫১ লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তিন কর্মচারী বিরুদ্ধে মা’মলা হয়েছে।
বিশেষ সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম দায়িত্ব হস্তান্তরের আগে হিসাব পর্যালোচনার সময় চেক বইয়ের কাউন্টার ফায়েল ও ব্যাংক থেকে উত্তোলিত অর্থের হিসাবে অ’সঙ্গতি দেখতে পান। পরে তদন্তে ২৬ টি চেকে অঙ্ক পরিবর্তন করে অতিরিক্ত অর্থ উত্তোলনের তথ্য পাওয়া যায়।
এ ঘটনায় উপজেলা পরিষদের সাবেক স্টেনোটাইপিস্ট-কাম-কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল এবং অফিস সহায়ক
মোঃ ফিরোজ ও নূর ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ফুলগাজী থানা পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছেন ; পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি মূলক বক্তব্য দিয়েছেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, চেক, ব্যাংকের নথি ও অন্যান্য তথ্য যাচাই করে তদন্ত শেষে প্রয়োজনীয় আইন গত ব্যবস্থা নেওয়া হবে।