1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সীমান্ত সুরক্ষা জোরদারে ডিমলায় ঝাড়সিংহেশ্বর বিওপির উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অপরাধ দমনে ছয় মাসের সাফল্য তুলে ধরলেন জিএমপি কমিশনার পদোন্নতিপ্রাপ্ত ২৪২ কর্মকর্তা-কর্মচারীর স্বীকৃতিতে চট্টগ্রাম ওয়াসা এমডিকে শ্রমিক কর্মচারী দলের ফুলেল শুভেচ্ছা পেকুয়ায় ঝু্ঁকিপূর্ণ বেড়িবাঁধ, ধ্বসে প্লাবিতর আশংকা টানা বর্ষণে রামগড়ে ফেনী নদীর পানি বিপদসীমার ওপরে, পাহাড়ধসের শঙ্কা,আতঙ্কে নদীকূলের মানুষ কাশিয়ানীতে স্ত্রীকে হত্যা মামলায় অভিযুক্ত, স্বামী গ্রেফতার টানা বৃষ্টিতে সেন্টমার্টিনে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি, আতঙ্কে দ্বীপবাসী মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নতুন সভাপতি কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম খুলনা নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন ৩১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা ইমন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি

সীমান্ত সুরক্ষা জোরদারে ডিমলায় ঝাড়সিংহেশ্বর বিওপির উদ্বোধন

reporter মোঃ রায়হান পারভেজ নয়ন
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ

সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান, মানবপাচার, মাদকসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নীলফামারীর ডিমলা উপজেলায় নতুন একটি বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৬ জুলাই) উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের তিস্তা নদীর তীরে ৫১ বিজিবির অধীনে নবনির্মিত ঝাড়সিংহেশ্বর বিওপি উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। উদ্বোধন শেষে তিনি বিওপি প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবি রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত হাসান, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, কালিগঞ্জ ও থানাহাট বিওপির মধ্যবর্তী সীমান্ত এলাকার দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। ওই এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান, মানবপাচার, মাদকসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন এ বিওপি স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, নতুন বিওপি চালুর ফলে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার হবে। একই সঙ্গে সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে এ বিওপি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com