প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সি এর মাধ্যমে আজ দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপন কর্মসুচির উদ্ধোধন করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্যকে দেশ – বিদেশে আরো ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে ২০২৬ সালের মে মাস থেকে ২০২৭ সালের মে মাস পর্যন্ত এ বর্ষ উদযাপিত হবে। প্রধানমন্ত্রী নজরুল বর্ষ উপলক্ষ্যে প্রকাশিত স্মারক, ডাকটিকিট ও কর্মসুচির লোগো উন্মোচন করেন। পরে তিনি বক্তব্যে শেষে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদযাপন কর্মসুচির শুভ উদ্ধোধন ঘোষণা করেন। খুলনা প্রান্ত থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হুরে জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, জেলা পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম, ও জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম সহ সরকারি – বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।