1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
আইনকে ফাঁকি দিয়ে পালিয়েও শেষ রক্ষা হলো না, ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাঙ্গালা কাজী ছাইদুর রহমান স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত আগে এমন প্রতিনিধি দেখেনি এলাকাবাসী,জনসেবায় প্রশংসিত রাকিবুল ইসলাম রাকিব। মুকসুদপুরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা, ভিডিও ভাইরাল লক্ষ্মীপুরে গ্রাম আদালত পরিচালনায় শীর্ষে রয়েছে চররমনী মোহন ইউনিয়ন পরিষদ মুলাদীতে নিখোঁজের তিনদিন পর নিজ ঘরের নিকট থেকে হারুন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার।। বর্ষা ভ্রমণের বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ‘গাজীপুর ব্যাচ-৯৩’-এর জমকালো অনুষ্ঠান সামাজিক অবক্ষয়রোধে নান্দনিক দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য কৃষকদের কল্যাণে ছাতকে বীজ-সার বিতরণ কর্মসূচি  জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি: মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে র‍্যালি, সেমিনার, বক্তব্য প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত শ্রীপুরে এসএসসি ব্যাচ ৯৪ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

আইনকে ফাঁকি দিয়ে পালিয়েও শেষ রক্ষা হলো না, ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার

reporter মো: জহির হোসেন
calendar প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ

কুমিল্লার বরুড়া থানার পুলিশের অভিযানে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৯ জুন ২০২৬) বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের নির্দেশনায় এসআই (নিঃ) আবু সাঈদ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে একাধিক মাদক মামলার জিআর সাজা নং-১২৯/১৭-এর দণ্ডপ্রাপ্ত আসামি মো. মাহবুবুল আলম (টুকু) (পিতা: ছিদ্দিকুর রহমান, গ্রাম: পোমতলা, থানা: বরুড়া, জেলা: কুমিল্লা)কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলায় আদালত ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেছিলেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বরুড়া থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com